স্বাধীনতাবিরোধীদের হাতে দেশ নিরাপদ হতে পারে না: মির্জা ফখরুল।

0
42

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, স্বাধীনতাবিরোধী শক্তির হাতে দেশ নিরাপদ নয়। তিনি জানান, গত ২৪ বছর ধরে যাদের কোনো রাজনৈতিক দল ছিল না, তারা এখন নতুনভাবে সংগঠিত হয়ে দল ও অবকাঠামো গড়েছে। তবে এসব নিয়ে জনগণকে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।

তিনি বলেন, ভোটাররা যেন কোনো ভয় ছাড়াই ও সম্পূর্ণ নিরাপদে ভোটকেন্দ্রে যেতে পারেন, সে জন্য আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক থাকবে। পুলিশ প্রশাসন ও সেনাবাহিনী নির্বাচনী নিরাপত্তায় দায়িত্ব পালন করবে।

রোববার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার মোহাম্মদপুর এলাকায় তোজামুলের চাতালে অনুষ্ঠিত এক সমাবেশে এসব কথা বলেন তিনি। সমাবেশে ভগিরথ বর্মন সভাপতিত্ব করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here