
আসন্ন ১৩তম জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব ব্যাংক বন্ধ থাকবে। এ বিষয়ে রোববার একটি প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। সে কারণে উল্লিখিত দুই দিন সারাদেশে ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকবে।
এবারের জাতীয় সংসদ নির্বাচনে ৩০০টি আসনে ৫০টির বেশি রাজনৈতিক দল, স্বতন্ত্রসহ প্রায় দুই হাজার প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। একই সঙ্গে নির্বাচনের দিন ‘জুলাই সংস্কার চার্টার’ বিষয়ে একটি গণভোটও অনুষ্ঠিত হবে।












