
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “আমরা স্পষ্ট করে বলছি—সংস্কারের পক্ষে ‘হ্যাঁ’ ভোট এবং ফ্যাসিবাদের পক্ষে ‘না’ ভোট। কিন্তু কিছু দল এই বিষয়ে জনসম্মুখে স্পষ্ট করে কিছু বলছে না। আমরা বিনয়ের সাথে তাদের কাছে জানতে চাই, আপনারা সংস্কারের পক্ষে নাকি ফ্যাসিবাদের পক্ষে? জনগনের সামনে নিজেদের অবস্থান পরিষ্কার করুন। লুকিয়ে লুকিয়ে কথা না বলে সাহসের সাথে প্রকাশ্যে কথা বলুন।”
রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে জামালপুর শহরের সিংহজানী বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক বিশাল নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।












