চীন ইরান থেকে তেল নিতে পারবে না বলে ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে হরমুজ প্রণালিতে ইরানি তেল বহনকারী চীনা জাহাজ আটকে দেয়ার কথাও বলা হয়েছে। ইতোমধ্যে একাধিক তেলবাহী জাহাজকে ফিরে যেতে বাধ্য করেছে মার্কিন নৌবাহিনী। ফলে ইরানের তেল রপ্তানি ও আন্তর্জাতিক বাণিজ্য নিয়ে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।













