১২৬ বারের মতো পেছাল সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন

0
24

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ একশ ছাব্বিশ বারের মতো পেছাল। আগামী ১৮ জুন প্রতিবেদন দাখিলের জন্য পরবর্তী তারিখ ধার্য করেছেন আদালত।

বৃহস্পতিবার (৭ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের আদালত এ দিন ধার্য করেন। এদিন মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। তবে তদন্তকারী কর্মকর্তা ও পিবিআই’র অতিরিক্ত এসপি মো. আজিজুল হক আদালতে প্রতিবেদন দাখিল করতে পারেননি। এজন্য আদালত প্রতিবেদন দাখিলের জন্য নতুন এ তারিখ ধার্য করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here