আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে

প্রধানমন্ত্রী তারেক রহমান

0
20

আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে নিজেদের স্বার্থে ব্যবহার করতে না পারে, সেজন্য পুলিশ বাহিনীকে নতুন করে শপথ নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (১০ মে) সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে ‘জাতীয় পুলিশ সপ্তাহ ২০২৬’ উদ্বোধন শেষে তিনি এ মন্তব্য করেন।

প্রধানমন্ত্রী বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে এই রাজারবাগ পুলিশলাইনেই হানাদার বাহিনী বর্বর হামলা চালিয়ে শত শত পুলিশ সদস্যকে হত্যা করেছিল। স্বাধীনতা অর্জনের জন্য যে পুলিশ সদস্যরা আত্মাহুতি দিয়েছিলেন, যে কোনো মূল্যে সেই স্বাধীনতা আমাদের রক্ষা করতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here