আগামী শুক্রবার রংপুর সফরে যাচ্ছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সফরকালে তিনি স্থানীয় পর্যায়ে আয়োজিত বিভিন্ন সম্মেলন ও সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন।
বুধবার জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।













