অন্তর্বর্তী সরকার নয়, বরং বিএনপিই যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি করেছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
বর্তমান পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে দিয়ে নির্বাচনের আগে চুক্তিটি করিয়ে অন্তর্বর্তী সরকারের ওপর দায় চাপানো হয়েছে বলেও দাবি করেছেন তিনি।









