শুধু রামিসা নয়, প্রতিটি মেয়ের পরিবারের হয়ে আমি লড়বো: জামায়াত আমির

0
17

অতি দ্রুত রাজধানীর পল্লবীতে ধর্ষণ ও হত্যার শিকার শিশু রামিসার হত্যাকারীদের বিচারের দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
তিনি বলেন, আগামী ৭ জুন বাজেট অধিবেশন শুরু হবে। ওই দিনই শুধু রামিসার জন্য নয়, এ দেশের প্রতিটি মেয়ের বাবা, দাদা ও নানা হয়ে আমি দাঁড়াবো, ইনশাআল্লাহ। লড়াই চলবে, এ লড়াইয়ে মানবতার বিজয় হবে।

সোমবার (১ জুন) জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন রামিসার বাবা-মায়ের সঙ্গে সাক্ষাৎ করেন জামায়াত আমির। পরে বাইরে এসে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

শফিকুর রহমান বলেন, ‘প্রধানমন্ত্রী রামিসার বাসায় গিয়ে আশ্বস্ত করেছেন, ১৫ দিনের মধ্যে বিচার সম্পন্ন করবেন। আমরা দেখতে চাই প্রধানমন্ত্রীর কমপক্ষে এ ওয়াদাটা শতভাগ বাস্তবায়ন হয়েছে। এটি যদি বাস্তবায়ন হয়, সারাদেশের ১৮ কোটি মানুষ খুশি হবে, উনার জন্য দোয়া করবে। আমরা উনার জন্য দোয়া করতে চাই, দেখতে চাই ১৫ দিনে এ বিচার সম্পন্ন হবে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here