ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা আদালতে স্বীকার করেছেন ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর বন্ধু রুবেল আহমেদ। গত শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুর রহমানের কাছে তিনি এই স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। জবানবন্দি গ্রহণ শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলা সূত্রে জানা গেছে, দুই দফার রিমান্ড শেষে সিআইডির সহকারী পুলিশ সুপার আবদুর কাদির ভূঁঞা আসামি রুবেলকে আদালতে হাজির করেন। রুবেল স্বেচ্ছায় জবানবন্দি দিতে রাজি হলে তা রেকর্ড করা হয়।













