
ফেব্রুয়ারি মাসে ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়বে নাকি কমবে, তা আগামীকাল সোমবার (২ ফেব্রুয়ারি) স্পষ্ট হবে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এদিন এক মাসের জন্য এলপিজির নতুন মূল্য নির্ধারণের ঘোষণা দেবে।
বিইআরসি জানিয়েছে, সৌদি আরামকোর ঘোষিত মূল্য অনুযায়ী বেসরকারি এলপিজির দাম সমন্বয় করা হবে। সোমবার দুপুর ৩টায় ঢাকার আইইবি মিলনায়তনে কমিশন কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এই নতুন দর প্রকাশ করা হবে। উল্লেখ্য, জানুয়ারি মাসে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৩০৬ টাকা এবং ডিসেম্বরে ছিল ১ হাজার ২৫৩ টাকা।













