মধ্যপ্রাচ্যে যুদ্ধের বৈশ্বিক প্রভাব নিয়ে সতর্ক করে দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি বলেন, বিশ্বব্যাপী এই যুদ্ধের প্রভাব ছড়িয়ে পড়বে। তিনি বলেন, এই সংঘাতের বিরুদ্ধে পশ্চিমা সরকারগুলোর আরো বেশি প্রতিরোধ গড়ে তোলা উচিত।
সামাজিকমাধ্যম এক্সে দেওয়া পোস্টে তিনি বলেন, ‘বৈশ্বিক প্রভাবের ঢেউ সবে শুরু হয়েছে এবং তা সম্পদ, ধর্ম বা জাতি নির্বিশেষে সবাইকে আঘাত হানবে।’ তার পোস্টে মার্কিন ন্যাশনাল কাউন্টারটেররিজম সেন্টারের পরিচালক জো কেন্টের পদত্যাগপত্রের একটি অনুলিপি সংযুক্ত ছিল।













