পৃথিবীর কোনো সরকারই এক মাসে সব কথা রাখতে পারেনি

0
5

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেছেন, পৃথিবীর ইতিহাসে এমন সরকার কম পাওয়া যাবে, যারা দায়িত্ব নেয়ার এক মাসের মধ্যে এতগুলো বড় প্রজেক্ট হাতে নেয়। অনেকে বলেছে যে, ভোটের কালি শুকানোর আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে। মানে এক মাসে সব প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করবে এমন সরকার পৃথিবীর ইতিহাসে নেই।

মঙ্গলবার বিকেলে সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজ মাঠে টঙ্গী পূর্ব ও পশ্চিম থানা গণঅধিকার পরিষদের উদ্যোগ আয়োজিত রাজনৈতিক কর্মশালা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নুরুল হক নুর বলেন, নির্বাচনি প্রতিশ্রুতির দেশব্যাপী ফ্যামিলি কার্ড তুলে দেওয়া, কৃষি কার্ড ও চিকিৎসা কার্ড বিতরণ ইতিবাচক মনোভাব গড়ে উঠছে। সারা দেশে খাল খনন শুরু হয়েছে। অনেকে নানা ধরণের সমালোচনা করছেন। প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যানুয়াল পদ্ধতিতে খাল খনন করছেন কারণ ম্যানুয়াল পদ্ধতিতে খাল খনন হলে গ্রামীণ জনগোষ্ঠী উপকৃত হবে।

তিনি আরও বলেন, আপনারা দোয়া করবেন আগামী পাঁচ বছর যেন আমরা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে থেকে দেশটাকে সুন্দরভাবে গড়ে তুলতে পারি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here