মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির বিষয়ে মার্কিন প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইরান। পরিবর্তে ইসরাইল ও উপসাগরীয় আরব দেশগুলোর ওপর হামলা চালিয়ে যাচ্ছে দেশটি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি রাষ্ট্রীয় টেলিভিশনে জানিয়েছেন, ‘তার সরকার যুদ্ধ বন্ধে কোনো আলোচনায় অংশ নেয়নি। আমাদের আলোচনার কোনো পরিকল্পনাও নেই।’
তার মতে, এখন আলোচনার কথা বলা মানেই পরাজয় স্বীকার করে নেওয়া।













