তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান সতর্ক করে বলেছেন, ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ মধ্যপ্রাচ্যকে আরো অস্থিতিশীলতার দিকে ঠেলে দিচ্ছে। সেই সঙ্গে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই অঞ্চলে সংঘাত ছড়িয়ে দিচ্ছেন বলে অভিযোগ করেছেন তিনি। বৃহস্পতিবার আঙ্কারায় ক্ষমতাসীন দলের এক সভায় দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধকে এই অঞ্চলের সাম্প্রতিক ইতিহাসের অন্যতম বেদনাদায়ক অধ্যায় হিসেবে বর্ণনা করেছেন এরদোয়ান।













