গভীর রাতে হাসিনার সঙ্গে বৈঠক করতেন এক-এগারোর কুচক্রীরা

ফের ছয়দিনের রিমান্ডে লে. জে. মাসুদ

0
12

বিতর্কিত ওয়ান-ইলেভেন (১/১১ সরকার) সরকারের সময় শেখ হাসিনার সঙ্গে সমঝোতা করতে রাতের আঁধারে গোপনে মিটিং করত ওই সরকারের কুশীলবেরা। শেখ হাসিনার কারামুক্তির আগ পর্যন্ত রাতের অন্ধকারে মাঝেমধ্যেই গোপনে মিটিং হতো তার সঙ্গে। মিটিংগুলো সমন্বয় করতেন ডিজিএফআইয়ের তৎকালীন পরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এ টি এম আমিন। ভারতের পরিকল্পনায় ১/১১ সরকারের প্রধান কুশীলব সাবেক সেনাপ্রধান মঈন উ আহমেদ ও ফখরুদ্দীন আহমদের পক্ষ থেকে এ টি এম আমিন সমন্বয় করতেন বলে রিমান্ডে তথ্য দিলেও গোপন মিটিংগুলোতে অংশ নিতেন না বলে দাবি করেন লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী। নির্ভরযোগ্য সংশ্লিষ্ট একাধিক সূত্রে এসব তথ্য জানা গেছে।

মাসুদ চৌধুরীকে পল্টন থানার মানব পাচার মামলায় প্রথম দফায় পাঁচ দিনের রিমান্ড শেষে গতকাল রোববার ফের ছয় দিনের রিমান্ডের আদেশ দিয়েছে আদালত। এদিন ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত এ আদেশ দেয়। এর আগে তাকে প্রথম দফায় পাঁচ দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করা হয়। এরপর তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের উপপরিদর্শক মো. রায়হানুর রহমান তাকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here