সংযুক্ত আরব আমিরাতের কর্মকর্তারা জানিয়েছেন, বল প্রয়োগের মাধ্যমে হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্র ও অন্যান্য মিত্রদের সাহায্য করার প্রস্তুতি নিচ্ছে দেশটি। এই পদক্ষেপ নিলে ইরানের হামলার শিকার দেশটি প্রথম পারস্য উপসাগরীয় দেশ হিসেবে যুদ্ধে জড়িত হবে।
উপসাগরীয় দেশটি যেকোনো উপায়ে হরমুজ প্রণালিতে ইরানের বাধা অপসারণে বল প্রয়োগ করতে যুক্তরাষ্ট্র ও অন্যদের রাজি করানোর প্রচেষ্টা শুরু করেছে।













